
Tuesday, May 25, 2010
Monday, May 24, 2010
Sunday, May 23, 2010
Friday, May 21, 2010
Thursday, May 20, 2010
Tuesday, May 18, 2010
Sunday, May 16, 2010
Saturday, May 15, 2010
Thursday, May 13, 2010
মুরব্বিদের নাম মুখে আনতে নেই।

স্বামী বাজার থেকে একটা ব্যাগে করে কিছু ফল এনে স্ত্রীর হাতে ব্যাগটা দিয়ে বলছে এই গুলা মায়ের হাতে দিয়ে আস। স্ত্রী ব্যাগটা তার শাশুরীর কাছে নিয়ে যাওয়ার পর শাশুরী বললেন, বউ মা আমার মাথাটা বিষন ব্যাথা করছে, আমি এখন বিছানা থেকে ওঠতে পারবনা, তুমি ব্যাগটা খুলে আমাকে বলে দাও ব্যাগে কি কি রয়েছে।
বউ মা বলল ঠিক আছে আম্মা আপনাকে কষ্ট করে ওঠতে হবেনা, আমি বলে দিচ্ছি।
ছেলের বউ বলছে…
১। আব্বা
২। আপনে
৩। ভাইজান
৪। বড় আপা
৫।ভাবি
৬। তাইন
শাশুরী এক তো মাথা ব্যাথা তার উপর ছেলের বউয়ের এইসব কান্ড। তিনি রেগে গিয়ে বললেন বউ মা তোমার কি হয়েছে! তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি,এইসব কি বলছ? আব্বা,বড় ভাই,আপনে,…
ছেলের বউঃ না আম্মা আমার মাথা ঠিকিই আছে, আমার আম্মা বলেছেন মুরব্বিদের নাম মুখে আনতে নেই,আপনারা আমার মুরব্বি আপনাদের নাম কি ভাবে মুখে আনি।
১। আব্বা =আঙ্গুর=শাশুরের নাম আঙ্গুর মিয়া।
২। আপনে=শাশুরী=পেয়ারা বিবি।
৩। ভাইজান (বাশুর)=আনার=আনার মিয়া
৪। বড় আপা=ইমলি=ইমলি বেগম
৫।ভাবি=কমলা
৬। তাইন=লেচু=লেচু মিয়া
TUTA MOYNAR PREM KAHANI...
তোতা মিয়া ময়নার কাছে চিঠি লিখছে...
ও আমার ময়না,ময়না গো
মনে আছে,মনে আছে তোমার সেই চাঁদনী রাত,
যে দিন প্রথম তুমি রেখেছিলে আমার হাতে হাত।
আমি একা বসে চাঁদ দেখছিলাম তোমাদের পুকুর ঘাঁটে,
তুমি সবার চোখে ফাকি দিয়ে উদাসিনীর মত এসেছিলে ছুটে।
মনে আছে,তোমার বোনের বিয়ে ছিল,তুমি রাঙ্গিয়ে ছিলে হাত মেহদিতে,
তুমি বলেছিলে তোমার হাতে আমার নামের প্রথম অক্ষরটা লিখে দিতে।
আমি বলেছিলাম তা সম্ভব না কিছুতে,
দেখিনাই কখনো আকাশ জমিন মিলিতে।
তুমি বলেছিলে,তোমার জীবন যৌবন সব দিতে চাও আমাকে সঁপে,
আমি বলেছিলাম তা হয়না,এই সব ভাবতেই আমার পরান কাঁপে।
মনে আছে,তুমি বলেছিলে ভালবাসা বুঝেনা ধনী গরিব, মানে না জাতপাত,
আমি বলেছিলাম গরিবের ছেলে আমি, বামন হয়ে পারব না বারাতে চাদের পানে হাত।
অভাবের সংসার,সকালে খাইলে,বিকালে খাইবার থাকেনা ভরসা,
তুমি বলেছিলে চাইনা আমি বিলাসিতা,চাই শুধু তোমার ভালবাসা।
আমি বলেছিলাম তুমি বিলাত ফেরত মেয়ে,আর আমি গ্রামের চাষার ছেলে ,
তুমি বলেছিলে, আমি আর বিলাত ফিরত যাবনা তোমার বুকে টাই পেলে।
আমি বলেছিলাম আমার A/C ওয়ালা গাড়ি,হাই-ফাই বাড়ি এসব কিছুই নাই,
তুমি বলেছিলে,তোমার অনুরাগের পরশে দেহ মন শীতল করব তোতা ভাই।
আমি বলেছিলাম নামি দামি,শারী,চুড়ি, গয়না এইসব দেবার সাধ্য আমার নাই,
তুমি বলেছিলে,নামি দামি শাড়ী চুড়ি গয়না এই সব আমি কিছুই নাহি চাই।
আমি বলেছিলাম ব্রান্ডিড প্রসাধনী,লিপিষ্টীক ইত্যাদি দেবার ও যে ক্ষমতা নেই আমার,
তুমি বলেছিলে,আমার প্রণয়ের সৌরভে সুবাসিত হয়ে,প্রেম রঙ্গে রাঙ্গাবে অধর তোমার।
তুমি আরো বলেছিলে,বিদ্যুতের নয়,চাদের আলয় আলোকিত হবে মোদের ঘর,
দর্পণে নয়,তোমার নয়নে আমার চেহারা দেখব, দীপ্তিমান হবে মোর অন্তর।
আজ তুমি কই আর আমি কই?কোথায় গেল তোমার ভালবাসা?
আমি গরিবের ছেলেকে ভালবাসার স্বপ্ন দেখিয়ে কেন করলে নইরাশা?
আমার মামা অসুস্ত খবর শুনে আমি চলে যাই মামার বাড়ি,
দুই সপ্তাহ পর এসে শুনি তুমি তোমার নামের মত লন্ডন গেছ উড়ি।
দিন গেল,সপ্তাহ গেল,মাষ গেল,গুনতে গুনতে বছর গেল পুরি,
নাই জানি ঠিকানা,না আছে ফোন,তোমার ভাবনায় আমি মরি।
লোক মুখে শুনতে পাই তুমি নাকি, খালাত ভাইয়ের সাথে কবুল গেছ পড়ি,
এক অসহায় জিয়ন্ত লাশ হয়ে ভাবনার সাগরে ডুবে আছি,করি তো কি করি?
আমি বানানে খুব কাচা,তাই ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Sunday, May 9, 2010
বলে যাও-Bole Jao

তুমি চলে গেলে জীবন থেমে যাবেনা,
কিন্তু তুমিহীন জীবন কেমনে কাটাব বলে যাও।
তোমাকে স্মরণ করে আমি কাঁদিতে চাইব না,
কিন্তু অশ্রুতে বুক ভেসে গেলে কিভাবে থামাব বলে যাও।
তুমি চলে গেলে আমি বিষণ্ণ হতে চাইব না,
কিন্তু মনে বৈরাগ্য ভাব এলে কেমনে রঙ্গীলা হব বলে যাও।
তুমি চলে গেলে আমি বৈরাগী হতে চাইব না,
কিন্তু মন বিমনা হয়ে থাকলে,কিভাবে উদাসিনতা দূর করি বলে যাও।
Saturday, May 8, 2010
ভুলিনি, আমি আজও তোমায় ভুলিনি।

ফুলে যেমন সুবাস থাকে,আকাশে চাঁদের বাস,
আমার মনে তোমার বসত,ভালবাসি বার মাস।
নিশ্বাসে আছ তুমি,আছ মোর বিশ্বাসে,
অনেক দূরে গিয়েও তুমি রয়েছ মোর পাশে,
শয়নে, স্বপনে হয় তোমার সাথে মাখা মাখি,
দিবস রজনি দমে দমে তোমাকেই ডাকি।
আকাশে খুঁজি তোমায়, খুঁজি তাঁরার মাঝে,
তোমার নামের বীণা মোর বুকের মাঝে বাজে।
হাত ধরে পথ চলা, মিষ্টি মধুর বাণী,
ভালবাসি বলেই....

বিশ্বাস আছে বলেই প্রেম সাগরে ভাসাইছি তরি।
তরি বাসাইছি বলেই কিনারায় পৌঁছোবার স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখি বলেই হৃদয়ে তোমার ছবি আঁকি,
তোমার ছবি আঁকি বলেই স্বপ্নে হয় মাখামাখি,
সপ্নে মাখামাখি হয় বলেই দমে দমে তোমাকে ডাকি।
দোহাই তোমার ভালবাসি বলে,দিও না গো ফাঁকি,
ফাঁকি দিয়ে বিরহানলে পুড়াইও না,ভিজাইও না মোর আঁখি।
পাশের বাড়ির মেয়ে কমলা (Pasher Barir Meye)
মুচকি হেসে পথ চলে আমার দিকে চেয়ে,
হাসের মত হেলে দোলে,
জল ভরিতে ঘাটে যায় কলসি কাঁখে লয়ে।
মনে মনে ভাবি, করব ওরে ইয়ে করে বিয়ে,
বৌ সাজিয়ে পাল্কিতে ভরে ঘরে যাব নিয়ে।
সোনাবরন মুখ তার, হাসলে গালে পড়ে টোল,
চিকন চাকন রুপের ঘটন, কাজল কালো চুল।
সাধ জাগে পরিয়ে দিতে তার খুঁপায় জবাফুল,
মনের কথা কেমনে বলি, ভেবে না পাই কুল।












