Showing posts with label Suvo. Show all posts
Showing posts with label Suvo. Show all posts

Friday, March 5, 2010

Tar Chokhe Premik-premika(1)

তার চোখে প্রেমিক-প্রেমিকা(১)
-------------------------------------
গ্রিলের ওপারে সন্ধ্যা নামার সংকেত
ঝিমধরা জীবাণুরা বসে আছে
প্রগতির গায়
জ্যামের মিথ ভেঙ্গে ছুটে এল
এল পি জি অটো
যুবরাজ নেমে আসে পরণে জিন্সের প্যান্ট
মুঠোফোন হাতে নিয়ে
স্মিত হেসে কুমারী দাঁড়ায়
কথা বলে ওরা গ্রামাফোনের স্বরে
অস্পষ্ট একটানা ভাষায়

Okshamotar Fordo

অক্ষমতার ফর্দ
--------------------------------

কি একটা কথা বলার ছিল
এত হট্টগোলের মাঝে বলা হল না
মঞ্চে একবার আমিও উঠতে চেয়েছিলাম
একবার
সিঁড়িতে এত ভীড় দেখে
ওদিকে আর যাওয়া হল না
নিজের ভেতর কথাগুলো কে গুছিয়ে নিতে হয়
শব্দের শৃঙ্খল মেনে সাজিয়ে নিতে হয়
প্রতিবার
একটা আগুন জ্বালানোর ছিল
অন্তিম মুহূর্তে এসে দেশলাই কাঠি ফুরিয়ে গেল
‘দাদা মাচিস হবে’ বলে
অচেনা কারও থেকে চাওয়া হল না

Otho Computer Shikhsa

অথ কম্পিউটার শিক্ষা (১)
---------------------------------
ডেস্কটপ
-----------
বরফ ঘেরা পাহাড় আছে প্রেক্ষাপটে
বাম কোনেতে ছোট্ট মিষ্টি আমার ঘর
আমার যত দস্তাবেজ তার নিচেতে
ডান দিকেতে আস্তাকুড়
কাটছে দেখো ঐ ইঁদুর
তোমারা হাতের ঐ ইঁদুর

নেটওয়ার্ক
-------------
সন্ধ্যা হলে মনে পড়ে
তারা দেখলে মনে পড়ে
কিসের মায়া কিসের টান
দু’জন আছি দুই দিকেতে
দু’জনাতে নির্বাক
মাঝে থাকে পত্রলেখা
মাঝে থাকে নেটওয়ার্ক

ডেটা
---------
স্মৃতির এক সূক্ষ্মস্তর শব্দহীন
যদি না তাকে বুঝতে পার অর্থহীন
এক শুণ্য এক
শুণ্য শুণ্য এক ......

Wednesday, March 3, 2010

Tumi Asbe

তুমি আসবে
-----------------------
তেমন এক সকাল যদি আজ আসে
খরগোশেরা লাফায় বৃথা উল্লাসে
দুটি ভুরুর মেলামেশা যায় উবে
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে

আস্থাহীন ক্ষণস্থায়ী ছাদের ধার
পুঁচকেপানা বটচারার আতুরঘর
ঘুমের ঘোর পোশাক চোর স্বপ্ন সব
বৃষ্টিধারার গন্ধ তোমার নিশ্বাসে
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে

বসন্তেরা সাইকেলের দুই ডানা
খোলা চুল উড়ছে উড়ুক আনমনা
মুখে রেখে ঋতুশেষের আমলকী
শীতল জলের মিষ্টি স্বাদের প্রত্যাশায়
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে

দূরে তুমি জানি দূরে অনেক দূর
দিব্যঘুড়ি উড়ে বেড়ায় কল্পপুর
ঘরজোড়া আলস্যের কার্নিভাল
যাক কেটে যাক তোমার আসার আশ্বাসে
তুমি আসবে সেই চেনা বিশ্বাসে

Tar Chokhe Premik-premika(1)

তার চোখে প্রেমিক-প্রেমিকা(১)
-------------------------------------
গ্রিলের ওপারে সন্ধ্যা নামার সংকেত
ঝিমধরা জীবাণুরা বসে আছে
প্রগতির গায়
জ্যামের মিথ ভেঙ্গে ছুটে এল
এল পি জি অটো
যুবরাজ নেমে আসে পরণে জিন্সের প্যান্ট
মুঠোফোন হাতে নিয়ে
স্মিত হেসে কুমারী দাঁড়ায়
কথা বলে ওরা গ্রামাফোনের স্বরে
অস্পষ্ট একটানা ভাষায়