Showing posts with label Deshi kobita. Show all posts
Showing posts with label Deshi kobita. Show all posts

Friday, May 28, 2010

Jatayat

Thursday, May 13, 2010

J.M.B (হাস্যকর ইন্টারভিউ)


প্রেসঃ আপনার নাম দিয়ে শুরু করি ?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নামটা বলেন


নায়কঃ জব্বার মিয়া ভাণ্ডারী


প্রেসঃ আপনার পিতার নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নামটা বলেন


নায়কঃজলিল মিয়া ভাণ্ডারী


প্রেসঃ আপনার ছেলের নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নামটা বলেন


নায়কঃজাবেদ মিয়া ভাণ্ডারী


প্রেসঃআপনার স্ত্রীর নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নাম


নায়কঃজয়গুন মালা ভাণ্ডারী


প্রেসঃআপনার মেয়ের নাম?


নায়কঃ J.M.B


প্রেসঃপুরো নাম


নায়কঃজয়তুন মালা ভাণ্ডারী


প্রেসঃআপনার ঠিকানা?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃজাউতলা, মুরগী বাজার


প্রেসঃ আপনার প্রথম ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃ ঝাল মুড়ি বাদাম


প্রেসঃ আপনার রমান্টিক ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ খুলে বলুন প্লিজ


নায়কঃ জ্বালাইয়া মোমের বাতি


প্রেসঃ আপনার হিট ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন প্লিজ


নায়কঃ জ়ীবন মানেই বোমা


প্রেসঃ আপনার ফ্লপ ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন


নায়কঃ জ়ীবন মোর বিনাশ


প্রেসঃ আপনার আগামি ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃ যাও মার বোমা


প্রেসঃ আপনার প্রিয় ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃ ঝাল মুড়ি বোমা


আপনার শেষ ছবি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন


নায়কঃ জলদি মার বোমা


প্রেসঃ আপনার প্রিয় রান্না কি?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে খুলে বলুন


নায়কঃ ঝাল মুরগী বোনা


প্রেসঃ রাজনৈতিক দল কোনটা সাপর্ট করেন?


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে


নায়কঃজামাতি মুসলিম ভারত


প্রেসঃএবার আপনার ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলুন?


নায়কঃ J.M.B


প্রেসঃ এখানেও J.M.B তার মানে?


নায়কঃ যেওনা মোরে ভুলে


নায়কঃ J.M.B


প্রেসঃ তার মানে কি?


নায়কঃজয় মাতা ভারত


প্রেসঃ J.M.B?


নায়কঃতার মানে বুঝলাম না


প্রেসঃজয় মা বাংলা

M.B.B.S(হাস্যকর ইন্টারভিউ)

অফিসারঃ আপনার নাম?


প্রার্থীঃ M.B.B.S =মুজাহিদ ভাছা ভাই শালেখ


অফিসারঃ পিতার নাম?


প্রার্থীঃ M.B.B.S =মুনশি বাচাল ভাই শালেখ


অফিসারঃ স্থায়ী ঠিকানা?


প্রার্থীঃ M.B.B.S =মুনশি বাড়ি,ভাছা-শালা


অফিসারঃ বর্তমান ঠিকানা?


প্রার্থীঃ M.B.B.S=মামার বাড়ি,ভাগো-শালা


অফিসারঃ আপনে বর্তমানে কোথায় এবং কি কাজ করছেন?


প্রার্থীঃ M.B.B.S=মা,বাবার বেকার সন্তান


অফিসারঃ আপনার Qualification বা অভিজ্ঞতা কি?


প্রার্থীঃ M.B.B.S=মাস্টার অফ বোমাবাজি এন্ড ব্যাচালার অফ সন্ত্রাস


অফিসারঃ এইগুলো কোথায় থেকে অর্জন করেছেন?


প্রার্থীঃ M.B.B.S=মুজাহেদিন অফ ভারত এন্ড বাংলাদেশ শাখা


অফিসারঃ আচ্ছা আপনার Last Job কি ছিল?


প্রার্থীঃ M.B.B.S=Making বোমা, Building সন্ত্রাসি


অফিসারঃ তার পিছনে উদ্দেশ্য কি ছিল?


প্রার্থীঃ M.B.B.S=মার বোমা,বাড়াও সংশয়


অফিসারঃ আপনে গান শুনেন?পছন্দের গান কি?


প্রার্থীঃ M.B.B.S=মোর বন্ধু বর সেয়ানা,


অফিসারঃ আপনে ছবি দেখেন? পছন্দের ছবি কি?


প্রার্থীঃ M.B.B.S=মন বড় বেহায়া শালা


অফিসারঃ ভবিষ্যৎ পরিকল্পনা কি?


প্রার্থীঃ M.B.B.S=মার বাংগালী, ভাঙ্গ শক্তি


অফিসারঃ PhD…


প্রার্থীঃ মানে বুঝলাম না স্যার?


অফিসারঃ PhD=পালা হারামি দালাল

Part-2 SHOUROBER KOSHTO-2

তারপর আমি শাহনাজকে পার্কের এক কোনায় নিয়ে বেঞ্চে বসিয়ে বলি,তুমি একটু মাথা ঠাণ্ডা করে এখানে বসো,আমি কিছু খাবার আর ড্রিঙ্ক নিয়ে আসছি।তুমি কি খাইবা বল?

শাহনাজ বলছে,আমার ভাল্লাগছে না,আমি কিছুই খাব না,আমি বাসায় চলে যাচ্ছি বলে দাঁড়িয়ে বলছে থ্যাঙ্কস ফর এভেরিথিং।আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আজকের দিন কোন দিন ভুলব না।আমি বললাম, ঠিক আছে চলো,আমি তোমায় পৌছে দিয়ে আসি।

শাহনাজ বলছে লাগবে না,আমি রোজ একা আসি,একা যাই,আজও যেতে পারবো।

আমি বললাম,আজকের পরিস্থিতি একটু ভিন্ন,তোমাকে একা দেখে নেহা তার সাঙ্গপাঙ্গ নিয়ে আক্রমণ করতে পারে। শাহনাজ উত্তরে বলছে,ভালো কথা,কিন্তু এইভাবে তুমি আমাকে কয়দিন প্রটেকশন দিবা?তুমি তো আর সারা জীবান আমার সাথে থাকবা না!!! আজ হয়ত তোমার সাথে চলে গেলাম,কিন্তু কাল থেকে তো আবার একাই যেতে হবে, ঠিক না?আমি বললাম,দেখ, শুক্রবার স্কুলে আমার লাস্ট ডে,এরপর আমরা সবাই যার যার পথে চলে যাব।

আমি তোমাকে শুক্রবার পর্যন্ত আসার সময় নিয়ে আসবো,যাবার সময় দিয়ে যাব ঠিক আছে?তারপর আর নেহার ছায়াও তোমাকে স্পর্শ করতে পারবে না।

শাহনাজঃহাহাহাহা...তু্মি না,...,তুমি আস্ত একটা.....থাক বাদ দেও।

আমিঃ থেমে গেলে কেন?বল আমি আস্ত একটা কি?

শাহনাজঃ না,বলব না। শুন, জীবন চলার পথে এইরকম অনেক নেহা এবং আরও কঠিন পরিস্হিতির সম্মুখীন হতে পারি। বেচে থাকতে হলে বুকে সাহস রেখে পরিস্হিতির মোকাবিলা করতে হবে।তুমি তো আর সব সময় আমার পাশে ছায়া হয়ে থাকবে না!!!আর অন্ধকারে তো মানুষের নিজের ছায়াই সাথ ছেড়ে দেয়।থ্যাঙ্কস অ্যাগেইন।

আমিঃ আচ্ছা ঠিক আছে বাবা, তোমার লেকচ্যার একটু থামো,আর আমার সাথে চল কাওছার আর রব্বানীর সাথে একটু দেখা করে আসি।

শাহনাজঃ ঐ দেখ গেইটের সামনে কাওছার ভাই আর পান্না দাঁড়িয়ে আছে,আর প্লে-গ্রাউন্ডে রব্বানী ফুটবল খেলতেছে।সম্ভবতঃ কাওছার ভাই তোমাকেই খুঁজছে।

আমিঃ ওহ সিট...আজও ভুলে গেছি। তুমি ঠিক বলেছ,কাওছার আমার জন্যই অপেক্ষা করছে। তুমি ওদের একটু ডাক না প্লিজ!

শাহনাজঃ এত দূর থেকে আমি ডাকবো! ওয়াহ রে আমার বীর পুরুষ'সরি'

আমিঃ ঠিক আছে,ঠিক আছে,আমিই ডাকছি। কাওছাররররররররররররর...

কাওছার আমার ডাক শুনে দৌড়ে কাছে এসেই...

কাওছারঃ শালা তুমি এখানে ফুটুসফাটুস করতেছ আর আমি সারা স্কুল খুঁইজা বেড়াইতেছি। কই দে,এনেছিস নাকি আজও ভুলে গেছিস?শাহনাজ ডোন্ট মাইন্ড সিস...

আমিঃ আগে আমার কথা শোন...জানিস, আজ একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে!!!

কাওছারঃ শালা,তুই নিজেই একটা অপ্রীতিকর জন্তু।তা কি হয়েছে তাড়াতাড়ি বল।

আমি কাওছারকে সব খুলে বলার পর সে বলে ভালো করেছে শাহনাজ।ঐ বদজাত মেয়েটা উচিত শিক্ষা পেয়েছে। তোকেও দুইটা দেওয়ার দরকার ছিল।

আমিঃ আমাকে দুইটা না,অনেকটা দিয়েছে আঁচড়কাম,এই দেখ শালা,এখনো রক্ত লেগে আছে।

কাওছারঃ আমি খুশি হইছি। তো তোমরা কি লাঞ্চ পরে ক্লাসে যাচ্ছ? আমরা যাচ্ছিনা।শুন,আমি যদি ছুটির আগে স্কুলে না আসি, তুই শাহনাজকে বাসায় পৌঁছিয়ে তার পর যাবে।

আমিঃ শাহনাজ বলছে ওর ভাল্লাগছে না,তাই এখন ভাসায় চলে যাবে। আমি বলছিলাম চল আমি এগিয়ে দিয়ে আসি। কিন্তু মিস বারুদ জানিয়েছেন,উনি একা যাবেন।

কাওছারঃ শালা তুই আস্ত একটা হাগাটালু,ও বলল আর তুই মেনে নিলে।এক কাজ কর,রব্বানীকে ডাক আর তুইও আজ ক্লাসে যাবে না,আমাদের সাথে চল।শাহনাজকে বাসায় পৌছিয়ে তারপর এক জায়গায় যাব। শালা আর মাত্র তিনদিন আছি, চল কিছু মজা করে আসি।

পান্নাঃ শাহনাজ,তুমিও চাইলে আমাদের সাথে আসতে পার। যাইবা?রব্বানী গেলে দ্বীপাও যাবে নিশ্চিত।

শাহনাজঃ হুমমম...আচ্ছা ঠিক আছে,আমিও তোমাদের সাথে যাব।

তারপর আমরা লেইকের পাড়ে চলে যাই। খুব সুন্দর জায়গা।এর আগে কোন দিন আমি আর শাহনাজ ক্লাস ফাঁকি দেই নাই।ওদের সাথে না গেলে এই জায়গাটা হয়তো অজানাই রয়ে যেত।

যাক,আমরা সবাই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছি।কার কি স্বপ্ন,কে কি হতে চাই বা করতে চাই এইসব।কিন্তু শাহনাজ চুপ চাপ বসে আছে।একপর্যায়ে পান্না শাহনাজকে জিজ্ঞেস করে,কি ব্যাপার তুমি কিছুই বলছ না যে? উত্তরে......

শাহনাজঃ আমি আর কি বলবো। যার বর্তমানের কোন নিশ্চয়তা নেই,তার আবার ভবিষ্যৎ পরিকল্পনা? ভাগ্য যার সতিনকাঁটা হয়ে আছে সে আর কি করতে পারে?

শাহনাজের মুখ থেকে এই ধরনের কথা শুনে সবাই দীর্ঘশ্বাস ফেলে অবাক হয়ে আছি।

আমার খুব কষ্ট হচ্ছে শাহনাজের জন্য,জানতে ইচ্ছে করছে শাহনাজের কষ্টের কথা।কিন্তু...