Friday, June 4, 2010
Thursday, May 13, 2010
CHONDER KHELA...
আমি লক্ষ করে দেখেছি এই ব্লগে অনেক ব্লগাররা ছন্দে ছন্দে খুব সুন্দর সুন্দর মন্তব্য করে থাকেন, তাই ভাবলাম কেন না আমরা একটা খেলা খেলি, ছন্দের খেলা। আমি আশাবাদি আমরা সবাই এই খেলাতে অংশ নিয়ে খুব মজা করব।
খেলার নিয়ম হল নিচের প্রশ্ন গুলার উত্তর আমরা ছন্দে ছন্দে দেব,প্রতিটি প্রশ্নের উত্তর হতে হবে নিম্নে দুই লাইনের এবং কেউ কারো নকল করতে পারবনা। দুই লাইনের বেশি লেখতে চাইলে ও লেখতে পারেন।
উত্তর দেওয়ার সময় প্রশ্ন নম্বার লেখতে ভুলবেন না প্লিজ।
Ami lokko kore dekesi ei blog e onek blogger ra chonde chonde khub shundor shundor comment kore thaken.thai bhablam kenona amra ekta khela kheli,chonder khela.Ami ashabadi amra shobai ei khelate ongsho niye khub moja korbo.
Khelar niyom holo nicher proshno gular uttor amra chonde chonde debo,protiti proshner uttor hote hobe nimne dui liner ebong keu karo nokol korte parbona,keu dui liner beshi lekhte chaile o parben.
Tuesday, May 11, 2010
কিচ্ছু ভাল্লাগছে না তাই একটা আঝাইড়া পোস্ট দিলাম।

----আরে ঐ পেঁচালি শোন,
----বল আমার বউয়ের ছোট বোন।
----আমি কি তোর শালী?
----চাইলে হতে পারিস ঘরওয়ালী।
----তুই কি জাবি! না দেব আমি গালি...
----তোর গালিতে ও দেব আমি তালি...
----দূর যা,বেশরম,বেহায়া...
----ভালবেসে কর না একটু মায়া...
----তুই আস্ত একটা ইতর...
----আয় না,করি একটু আদর...
----দাঁড়া শালা হারামি বান্দর,
----চিনলি না রে চিনলি না হীরার কদর।
Sunday, May 9, 2010
তুমি ছিলে...

তুমি ছিলে,আমি ছিলাম,ছিল চাঁদনী রাত,
নয়ন পানে থাকিয়ে ছিলাম রেখে হাতে হাত।
চন্দ্র তারা শাক্ষী রেখে দিয়ে ছিলে কথা,
ভুলিবে না কোনদিন,দিবে না গো ব্যথা।
বুকেতে বুক মিশাই হয়েছিল মুলাকাত,
কথা ছিল দু’জনে দু’জনার রবো,ছাড়ব না গো সাথ।
একই পথে চলবো দু’জন গাইব প্রেমের গান,
সুখে দুঃখে থাকব পাশে,আসুক যতই ঝড় তুফান।
মনের ভিটায় বসত করব,বাধবো সুখের ঘর,
প্রেমের শিকলে থাকবে বাধা দু’জনার অন্তর।
হঠাৎ একদিন কিছু না বলেই তুমি হারিয়ে গেলে,
বিচ্ছেদানলে অন্তর পুড়ে,বুক ভাসে মোর চোখের জলে।
ভুলিতে পারিনি তোমায়,আজও আছ মোর অন্তরে,
স্বপ্ন ঘিরে আছ তুমি,আছ ভিতরে বাহিরে।
মন মন্দিরে আজও তোমার নামের প্রদীপ জ্বলে,
এসো মোর সাথী,ওগো এসো মোর কোলে।
পন্থের পানে চেয়ে আছি বুকে নিয়ে আশা,
তুমি আসবে ফিরে আমার বুকে,বাধবে সুখের বাসা।