Showing posts with label Malancho. Show all posts
Showing posts with label Malancho. Show all posts

Friday, March 5, 2010

Nibisto Protijogi

নিবিষ্ট প্রতিযোগী

সামনে ছড়িয়ে দিগন্ত প্রসারী মাঠ
মাথার উপরে অনন্ত নীলাকাশ
পিছনে পড়ে স্বপ্নজড়ানো অতীত,
তবু, গুমোট হাওয়ায় সকলের ভারী নিঃশ্বাস...

বৃষ্টিকণায় সিক্ত নিমগ্ন প্রেম
হাতছানি দেওয়া ভরপুর আশ্বাস
বুকে ভালবাসার স্বপ্ন-বাসা,
তবু, সম্পর্কের কঠিন আবরণের নীচে নগ্নতার ত্রাস...

যে কোন পথে এগিয়ে চলায় লক্ষ্য
গ্ল্যামারের মোহে উত্তাল বাতাস
আখের গুছানোর আপ্রাণ প্রচেষ্টা,
আজ আমারও নিবিষ্ট হাতে প্রতিযোগিতার ক্যানভাস!

Dekha Hocche Ronger Hate

দেখা হচ্ছে রঙের হাটে

তোমার সাথে কালকে তবে
হচ্ছে দেখা রঙের হাটে,
এসো কিন্তু এই প্রভাতে...

রঙের জোগান অনেক আছে
লাল গোলাপি সবুজ হলুদ
আর যত চাও-আমার কাছে...

থির জলেতে ঢেউ তুলতে
মিটামিটাচ্ছে শুকতারাটি,
সাজব যখন কলির রাধা
ঐ বাড়িটার হুলোর তখন
লাগবে জানি দাঁতকপাটি!

দুঃখ আর হিংসের রঙ
কৌটো বন্দি করব বরং,
তোমার আমার রঙের খেলায়
ডুববে জানি সবাই নেশায়...

মাখব রঙ মাখাবো রঙ
একটু নাহয় হবই চুর,
একটা তো দিন... বছর ঘুরে

গেলাম না হয়... রঙ্গপুর......

কবিতা যাইহোক, রঙের এই খেলায়...রঙ্গের এই মেলায়- সকলের সাদর আমন্ত্রণ

Wednesday, March 3, 2010

Chaya Debo Bole

ছায়া দেবো বলে

ফিরে এলাম,
কথা তো ছিল না, তবু ফিরে এলাম
না, আঁচলে মুখ ঢেকে নয়
ওডনায় বুক ঢেকে…

তবে বেপথু হাওয়াকে বলি না কখনও
উড়িও না বাপু আর হাওয়ায় আঁচল
এ কাহিনী বড্ড সেকেলে…
শুধু, দিন ঢলে গেলে বুঝি
পৃথিবী এগোলো আরো খানিক
তবু, কিভাবে যেন সে খেয়ে যায় গোল!

আমি জানি-
তুমিও নির্ভুল অংক কষে হয়েছো আধুনিক
সুখীসুখী হিমঘরে বসে বুঝিয়েছো আমাকেও
কাঁচের এপার আর ওপারের তফাৎ,
অনায়াসে করেছো কাৎ পৃথিবীকে
বিশ্বায়ন ও বিজ্ঞাপনে,
সুচারু সংষ্করণে যেমন রাতকে করেছো দিন
তেমনই দিনকে করেছো রাত…!

তবুও তোমার দোষ নেই কোন
তুমিতো শেখাতে কসুর করনি কখনও
আসলে, আমি বোকা,
তোমার লোভনীয় ওমে
আজও তাই নিজেকে সেঁকে নিতে পারিনি গরমে!

তবু ফিরে এলাম
ফিরে এলাম পৃথিবী গোল বলে
না, আঁচলে মুখ ঢেকে নয়,
সেই আদি, পুরাতন…চিরনূতন
আমারই আঁচলে তোমাকে ছায়া দেবো বলে……

Nibisto Protijogi

নিবিষ্ট প্রতিযোগী

সামনে ছড়িয়ে দিগন্ত প্রসারী মাঠ
মাথার উপরে অনন্ত নীলাকাশ
পিছনে পড়ে স্বপ্নজড়ানো অতীত,
তবু, গুমোট হাওয়ায় সকলের ভারী নিঃশ্বাস...

বৃষ্টিকণায় সিক্ত নিমগ্ন প্রেম
হাতছানি দেওয়া ভরপুর আশ্বাস
বুকে ভালবাসার স্বপ্ন-বাসা,
তবু, সম্পর্কের কঠিন আবরণের নীচে নগ্নতার ত্রাস...

যে কোন পথে এগিয়ে চলায় লক্ষ্য
গ্ল্যামারের মোহে উত্তাল বাতাস
আখের গুছানোর আপ্রাণ প্রচেষ্টা,
আজ আমারও নিবিষ্ট হাতে প্রতিযোগিতার ক্যানভাস!