Showing posts with label Arya. Show all posts
Showing posts with label Arya. Show all posts
Friday, March 5, 2010
Rongeen Proshno
রঙিন প্রশ্ন
খাও ধূলোট কিছু নুড়ি আর বালি
প্রথাগত রাস্তা ছেড়ে দূর-
আর একটু স্বপ্নের তীর
আচ্ছা,ওখানে কি কোনো নদী আছে?
অথবা নদী নেই
পাখি আছে-হলুদ ?
নীল পাখির রঙ নীল
সবুজ হরিয়াল
সে পাখির রঙ কেমন?........
যা রক্তসমুদ্রে অবিরত দোল খায়?
Labels:
Arya
Wednesday, March 3, 2010
Beakkele Rong
বেআক্কেলে রঙ
#
কিছু বেআক্কেলে রঙ সাদা জামায়
প্রহর গোনে
লেগেছে এ রঙ
পলাশ আর অশোকের বনে
#
আরো কিছু রঙ
সবুজ হলুদ রক্তবর্ণ
কিংখাবে আমৃত্যু সৈনিক চরণ-ও
#
নক্ষত্রপুঞ্জ
চাঁদ
ছায়াপথ
আঁধার ঘনালে যেন স্তব্ধ না হও
তুমি অধিরথ
#
সাদা পাতায় একমাত্র নাম
কৃষ্ণ
রাধা কলসীকাঁখে যমুনাতীর
নীলাম্বরী আর পীতবস্ত্র
#
আমি বলছি কি
শোনো
কখনও মরুর বুকে দৃশ্যমান হয়
পথের ভারসাম্য
#
Labels:
Arya
Subscribe to:
Posts (Atom)