Showing posts with label Tamsuk. Show all posts
Showing posts with label Tamsuk. Show all posts

Friday, March 5, 2010

Halud Noksha

নিশানা লিখেও যে তান হারায়
তার পথে
অনন্ত সম্ভাবনা

সোনালী প্র-লেপে
চাদরের আদর বাড়ে
ফুল আসে হলুদ ছিটেয়
ক্যকটাসেও তো কতই অমন

ভিক্ষু হে না না টুপটাপ পেরিয়ে
একবার বৃক্ষু বলো
ও সব সোনা রঙ ধুয়ে নক্সা আঁকার বেলা
বৃষ্টি আসে পথ ভেঙ্গে
ফলত দেখা যায় -
তার ছদ্মনাম চিরকালীন নৃত্যময়

যার নেমপ্লেটে লেখা-

সখ- সন্তুরের উজানে
পেশা- হোলি খেলায় মেঘ ভাসানো
আনন্দ - পোশাকে কৌতুহলী চোখ আঁকায়

অবাক হই
ঠোঁট ভেজানোর আগে
নিমফলের সাক্ষরনামায় সে লিখলো - " ফতুর গালিচা "