Showing posts with label Soma. Show all posts
Showing posts with label Soma. Show all posts

Friday, March 5, 2010

Backseat

ব্যাকসিটে...

গ্যালিলিও গলিতে বেতার আর শীতের বিকাল নিয়ে ফিনিক্সের দল খুব উড়ছিল
বিকালের দেয়ালে কিঊবিক বিন্যাস
এক একটা ফিনিক্সের
ছবিগুলো বিলকুল ডি-ফোকাসড
দেয়ালের সমস্ত ডট মায় রঙ
আনরিচেবল...

অনেকগুলো শব্দ ডাইরীর পাতায়
১। ল্যাপটপে সন্ধ্যা নামল
২। শাওয়ারের জলে ক্রিং ক্রিং
৩।আইহোলে একটি মাত্র কাঁটা আর চামচ

আসলে মিসেস সেন...উল্কাপাত...ঊল-কাঁটা
ফসিলের মেরুদন্ডে...ডানা মেলছে সোডিয়াম আলো...
ধাতব গন্ধ...চান্দেরী সুর .................

আবাদ...দোফসলী.জমি..টেরাকোটার সিঁড়িতে চু- কি-ত-কি-ত

ক্ষয়াটে চাঁদ মেঠো বিড়ালে চুপচাপ শুয়ে
ব্যাকসিটে
শীত শীত বিকালে আমি আর মিসেস সেন ভিজে যাচ্ছি ক্রমশঃ.........

Rang Lege Thake

রং লেগে থাকে

বিকেল বা ঠিক দুপুর নাগাদ জলপ্রপাতের গায়ে লেগে কড়াইশুটিঁর রং
গোল মরিচের গোলটুকু বাদে নরম ছোঁয়া
ঝুর-ঝুরে মাটির

ভোরের ভাপের মত কুসুম কুসুম জল এলাচ রং
এ অবধি বেশ ভালই গেল...

আলো ঝরছে...কাঁথার ওপর...তরাই ভরে ঝুরঝুর করে পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসছে ভয় রং মাখনো মুখগুলো চেনা...আচেনা...খানিক চেনা...
বাঊরী বউ গায়ে সাবান মাখছে...তিন ভাগ আর্দ্রতা টেনে নিচ্ছে পিয়ানোর থেকে...পেছল পেছল রং

বাউরী বউ...অ বউ...চুপ কথা...
কম্লা শাড়ী ক্যাম্পফায়ারে পাশাপাশি শেড বিন্যস্ত

এটি ছায়ানির্ভর গল্প...
বিশেষ বিশেষ প্রবনতা সব সময় কাজ করে
প্যাস্টেলগুলো পাশপাশি সাজানোর সময়
গাঢ়-হালকা-গাঢ়-গাঢ়...

Wednesday, March 3, 2010