Showing posts with label Shobor. Show all posts
Showing posts with label Shobor. Show all posts

Friday, March 5, 2010

Bhosmer Por

শুভ হোক, দুয়ারে জ্বলুক দীপমালা অনির্বান।
এই নক্ষত্রালোক, ন্যুব্জ অশ্ব, এই আমার ভালো, আমি অমারাত হেঁটে চলে যাব।

বসন্ত! হাওয়া নিয়ে শেষবার কথা হয়েছিলো
আগুন উস্কে দেওয়া সান্ধ্য এ হাওয়া নিয়ে শেষবার কথা হয়েছিলো
অর্থহীন অবান্তর কথা সব, বকুলের গন্ধে নেশা, খুব বাতুলতা হয়েছিল

এখন উঠলে হাওয়া, ছাই ওড়ে প্রথামতো, ভস্মীভূত ফুল।
শল্কমোচন করো, দীপাধারে ছুঁড়ে দাও অবাক বকুল।

Katakuti

মেঘ বলে ডাকা তোকে নিদারুন ভুল হয়েছিল
ভিড়ের নিবিড় ভাঁজ ঢের ভালো, কেন যে এ কাটাকুটি খেলা নেশাকর
তুই জানতিস, এখন শূন্য হাতে তিনসাগরের ঢেউ, অসিপত্রবন
নির্ঝরের হাতছানি, জলে ধুয়ে গেছে কাল, সকল শ্রবন

নাই বা উঠল ভেসে শ্রান্তপথে পান্থশালা, অনতিনিকট
শুয়ে আছে ফাল্গুনের শস্যহীন মাঠ, আরো একবার তাই কাটাকুটি খেলে দ্যাখা যাক!