Showing posts with label Mitro Shokti. Show all posts
Showing posts with label Mitro Shokti. Show all posts

Sunday, February 28, 2010

Neel

ইচ্ছা করলে গুঁড়িয়ে দিই, কিম্বা ঝোলাই শিক কাবাবে
ইচ্ছা মত শূলে চড়াই তাতেও ভবী কি শোধরাবে ?

যখন আমার খেয়াল খুশী তাকেই বলব পরার্থপর
বদ খেয়ালে পড়লে তখন তাহার গালেই চড় ও থাপড়;

এমনি আমি ভীষণ সূক্ষ্ম ছুঁচের গর্ভে রেশম সত্ত্ব
আত্ম পক্ষ বায়না ধরলে লক্ষ্য মোক্ষ মুশল মত্ত

হাত পা ছুঁড়ব মারব ধরব প্রেম ও পূণ্যে সমান দীপ্ত
কাব্যে বলব চাই না কিচ্ছু, পাই না অল্প, দারুন ক্ষিপ্ত !

তোমরা রয়েছো ধন্য ধন্য পুষ্পে পত্রে দাও হে ভক্তি
তোমার লেখাও আমিই লিখব, আমরা দুজন মিত্রশক্তি ।।