Showing posts with label Benoy. Show all posts
Showing posts with label Benoy. Show all posts

Friday, March 5, 2010

Megh Trishna ... 3

অন্তরাত্মা, সে কোথায় থাকে?
মাথায়? হৃদয়ে? পেটে?
ব্যবচ্ছেদের ক্লান্ত আঙুলে
রক্ত মাংস শ্লেষ্মা মজ্জা ঘেঁটে
পাঁচমাথা মোড়ে প্রতি মুহূর্তে জটিলতা আছে জেনেই
গিয়েছি খুঁজেছি মেনেও নিয়েছি
সে নেই
গাড়ির চাকায় হাওয়ার পাখায়
আমার শহর যে দিকে তাকায়
আলো আঁধারের ঘর বাড়ি গম্বুজে
পাচ্ছি না তাকে খুঁজে
শুধু ছুটন্ত ব্রোঞ্জের ঘোড়া
বিস্মৃত এক নায়ককে নিয়ে ... আকাশের পটে স্থির
খোঁজ নেই স্বস্তির!

ঘোড়াটির সাথে ছুটব ... ছেটাব ...
তৃষ্ণা মেটাব স্বপ্নের পানপাত্রে
দশটা আঙুলে হাতড়ে
একদিন দেখো ঠিক পেয়ে যাব স্বস্তি।
শ্মশানের ছাই সরিয়ে কুড়োব
পিতামহদের অস্থি।

Megh Trishna ... 4

তখন পিতামহ এ ঘাটে নামছিল ...
বালিকা পিতামহী তার পাশে
গহিন গাংটির আড়ালে গ্রাম ছিল
নিবিড় বন ছিল চারপাশে

কুমির হার্মাদে নদীটা থিকথিক
ডাঙ্গায় দাঁতনখ বাঘ ছিল
লড়াই দিতে হত বাঁচতে ঠিক ঠিক
বুকে ও পিঠে তার দাগ ছিল

নৌকো ভরে যেত মধুতে কাঁকড়াতে
আবাদে ঢুকে যেত লবনজল
অযথা ভালবেসে দুহাতে আঁকড়াতে
দুবেলা ঝড় দিত বনাঞ্চল!

খাঁড়ির মুখে এসে কে যেন ডেকেছিল
দখিন রায় ... আয় মন দিবি
বন্য পিতামহ চিনত ... সে কে ছিল ...
আঁচল মেলেছিল বনবিবি

গাছের বল্লম ক্রমশ সব ভোঁতা
নদীর পথে গাঁথা পাথর ইট
জাহাজ ভিড় করে এল যে সভ্যতা
আমরা চিনি তাকে ... সে কংক্রিট

সে সব কাহিনিকে গিলেছে এ শহর
দিয়েছি সব দিন রাত তাকে
পূর্বপুরুষের স্মৃতির সে প্রহর
সঙ্গে নিয়ে গেছে আত্মাকে

Wednesday, March 3, 2010

Megh Trishna ... 3

অন্তরাত্মা, সে কোথায় থাকে?
মাথায়? হৃদয়ে? পেটে?
ব্যবচ্ছেদের ক্লান্ত আঙুলে
রক্ত মাংস শ্লেষ্মা মজ্জা ঘেঁটে
পাঁচমাথা মোড়ে প্রতি মুহূর্তে জটিলতা আছে জেনেই
গিয়েছি খুঁজেছি মেনেও নিয়েছি
সে নেই
গাড়ির চাকায় হাওয়ার পাখায়
আমার শহর যে দিকে তাকায়
আলো আঁধারের ঘর বাড়ি গম্বুজে
পাচ্ছি না তাকে খুঁজে
শুধু ছুটন্ত ব্রোঞ্জের ঘোড়া
বিস্মৃত এক নায়ককে নিয়ে ... আকাশের পটে স্থির
খোঁজ নেই স্বস্তির!

ঘোড়াটির সাথে ছুটব ... ছেটাব ...
তৃষ্ণা মেটাব স্বপ্নের পানপাত্রে
দশটা আঙুলে হাতড়ে
একদিন দেখো ঠিক পেয়ে যাব স্বস্তি।
শ্মশানের ছাই সরিয়ে কুড়োব
পিতামহদের অস্থি।